আন্তঃজেলা বাস চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২২ জুন ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চুরি হওয়া বাসসহ আন্তঃজেলা বাস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) বিকালে ফুলবাড়ীয়া থানার অফিসার রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ীয়া পৌরসভার উজান পাড়ার হাসমত আলী ছেলে শাহাদাত হোসেন (২২), লক্ষীপুরের রায়পুরের মধ্যপূর্ব চরবংশী গ্রামের শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে আরিফ ইসলাম নিলয় (২০)।

জানা যায়, গত শনিবার (২১ জুন) পৌর সদরের মিলেনিয়াম ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়। গাড়ির মালিক সিরাজুল ইসলাম সুরুজের অভিযোগের ফুলবাড়ীয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া বাসসহ চোরদের গ্রেফতার করে। 

চুরি হওয়া বাস— আলম এশিয়া, বাস নং- ময়মনসিংহ-ব-১১-০১৩৪; যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকাসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ঐ কর্মকর্তা। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬