ঢাকা আলিয়ার হলে চোর আটক, গার্ড-প্রশাসনের ঘুম ভাঙবে এবার?

২১ জুন ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ঢাকা আলিয়ার হলে থেকে চোরকে হাতে-নাতে আটক

ঢাকা আলিয়ার হলে থেকে চোরকে হাতে-নাতে আটক © টিডিসি

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আবাসিক হল ‘আল্লামা কাশগরী রহঃ’ এ চুরির চেষ্টা চলাকালে এক চোরকে হাতে-নাতে আটক করেছে শিক্ষার্থীরা। শুক্রবার  রাত সাড়ে এগারোটার দিকে ওই চোর ছাত্রাবাসে প্রবেশ করে সাইকেল চুরি করতে গেলে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা জানান, গত পাঁচ মাসে হলে সাতটি সাইকেল চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত হল প্রশাসন কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ করেন।

হলের এক শিক্ষার্থী বলেন, হলের গেটে নিরাপত্তার অবস্থা খুবই খারাপ। কেউ চাইলেই ভেতরে ঢুকে যেতে পারে। গার্ডরা ঠিকমতো ডিউটি করে না, কেউ যেনো দায় নিতে চায় না।

আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবার চুরি হয়, আমরা শুধু অভিযোগ করি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আজ যদি আমরা নিজে না ধরতাম, তাহলে চোর আবার পালিয়ে যেত।

এ বিষয়ে হল প্রভোস্ট মো. মাসুম বিল্লাহ বলেন, আমি নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে নিরাপত্তা জোরদার করতে চেষ্টা করছি। ইতোমধ্যে চোরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আমরা আবাসিক হলের নিরাপত্তা জোরদার করার কাজ করছি।ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য সবার  সম্মিলিতভাবে সহোযোগিতা চাচ্ছি।

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬