ঢাকা আলিয়ার কামিল শিক্ষার্থীদের প্রশ্ন, ‘আমাদের ভর্তি বিজ্ঞপ্তি কবে?’

১৫ জুন ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১:১০ AM
রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আনুষ্ঠানিকভাবে ভর্তির নোটিশ প্রকাশ করা হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ধোঁয়াশা ও উৎকণ্ঠায় রয়েছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৬ মে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার তথ্য জানানো হয়। কিন্তু প্রায় ২০ দিন অতিবাহিত হলেও দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ভর্তি কার্যক্রম শুরু হয়নি।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে কামিল ভর্তির অপেক্ষায় আছি। অন্যান্য প্রতিষ্ঠান ভর্তির ঘোষণা দিলেও আমাদের এখানে এখনও নিশ্চয়তা না থাকায় আমরা মানসিকভাবে অস্থিরতায় ভুগছি।’

আরও পড়ুন: বিদ্যমানগুলোতেই নেই কাঙ্ক্ষিত শিক্ষা-শিক্ষক-গবেষণা, হাসিনার অনুমোদিত ৮ বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে পুরোনো ছকেই

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হক বলেন, ‘শিক্ষার্থীদের উদ্বেগ আমি বুঝতে পারছি। খুব শিগগিরই কামিল স্নাতকোত্তর প্রথম পর্বের ভর্তি কমিটি গঠন করা হবে। দ্রুতই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা সব সময় নিয়মতান্ত্রিকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে। এবারও শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় রেখেই ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।’

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬