ঢাকা আলিয়ার দুই আবাসিক হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ

০২ জুন ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৩:১১ PM
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুই আবাসিক হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুই আবাসিক হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ © টিডিসি ফটো

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুই আবাসিক হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আল্লামা কাশগরী রহ. ও মুফতি আমিমুল ইহসান হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। 

প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া মাসুম বিল্লাহ এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৩ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ফাজিল স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

আবাসিক জীবনেও তিনি ছিলেন সক্রিয় ও স্মরণীয় ছাত্র। তিনি আল্লামা কাশগরী হলের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে আবাসিক ছিলেন এবং ২০০৮ সালে হল ত্যাগ করেন। ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি নিজ প্রতিষ্ঠানেই শিক্ষকতা শুরু করেন।

আরও পড়ুন: সাম্যর ভাই সাগরের এনসিপিতে যোগদানের পক্ষে-বিপক্ষে যত মত

প্রথম কার্যদিবসে তিনি বলেন, ‘এ হল শুধু থাকার জায়গা নয়, বরং একটি প্রজ্ঞা ও পরিচর্যার কেন্দ্র। আমি চাই, ছাত্ররা যেন নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনায় মনোযোগী হয়, মাঠে খেলাধুলা করে শারীরিক সুস্থতা বজায় রাখে এবং হল আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখে। এটি শুধু দায়িত্ব নয়, বরং একজন দ্বীনদার শিক্ষার্থীর চরিত্রের প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি হলের ভেতরে শৃঙ্খলা, আলো-বাতাস, পাঠাগার ব্যবস্থাপনা ও আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত হল ভিত্তিক পাঠচক্র, আলোচনা সভা, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রম চালু করা।

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২০ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলমান: তামিম
  • ২০ আগস্ট ২০২৬
টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২০ আগস্ট ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ ব্রুনাইয়ে, পদ ১৭২, আবেদন ২৩ আগস্ট প…
  • ২০ আগস্ট ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ কাল
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার: স্বাস্থ্য…
  • ২০ আগস্ট ২০২৬