স্ত্রী-নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

১৬ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৯:০৫ AM
রুহিন ওয়াজেদ ভূঁইয়া

রুহিন ওয়াজেদ ভূঁইয়া © টিডিসি

নোয়াখালীতে স্ত্রী ও নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন। গতকাল (১৪ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়।

সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদের জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬