প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক সম্পর্ক: বিএনপি নেতাকে গাছে বাঁধল গ্রামবাসী

১২ জুলাই ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল

বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল © সংগৃহীত

প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে সামাজিকভাবে বিচার বসিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।

স্থানীয়রা জানায়, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল। এরই ধারাবাহিকতায় গত রাতেও ওই ব্যক্তি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার পর এলাকার লোকজন তাকে হাতে-নাতে আটক করে এবং গভীর রাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।

অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে।

ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ছয় মাসে নারী ও শিশু নির্যাতনে মৃত্যু ৩৪০ জনের, আহত ৬৮৩

এদিকে,খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরকীয়ার সম্পর্কে দুইজনই বিয়েতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, অন্যায় ও গর্হিত কাজে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেলের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬