ছয় মাসে নারী ও শিশু নির্যাতনে মৃত্যু ৩৪০ জনের, আহত ৬৮৩ 

শিবিরের মানবাধিকার প্রতিবেদন
১২ জুলাই ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
ধর্ষণের প্রতীকী ছবি

ধর্ষণের প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা, এসিড নিক্ষেপ, যৌন হয়রানি এবং শিশু নির্যাতনে ৩৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮৩ জন। 

আজ শনিবার (১২ জুলাই) প্রকাশিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি-জুন-২০২৫’ শীর্ষক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার বিভাগের ষাণ্মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বিগত ছয়মাসে বিচারবহির্ভূত হত্যা, গুম, রাজনৈতিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সীমান্ত হত্যা এবং সাংবাদিক নিপীড়নের মতো একের পর এক উদ্বেগজনক ঘটনাসমূহের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিগত ৬ মাসে দেশে নারী নির্যাতন তথা ধর্ষণ, গণ ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা, এসিড নিক্ষেপ ও যৌন হয়রানির ৯৭৭টি ঘটনায় ২০৬ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছেন। এছাড়া শিশু নির্যাতনের ৬৭৫টি ঘটনায় ১৩৪জন নিহত ও ৫৪১ জন আহত হয়। নারী ও শিশু নির্যাতনের ১৬৫২ ঘটনা মিলিয়ে হিসেব করলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪০ ও আহতের সংখ্যা ৬৮৩ জনে। 

প্রতিবেদন বলছে, ছয় মাসে দেশে মোট ১৬৯টি বিচারবহির্ভূত হত্যায় নিহত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ১৩ জন এবং গণপিটুনিতে ৭৫ জন নিহত হন। এছাড়া গণপিটুনিতে আহত হয়েছেন ১৩৪ জন। 

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, বিগত ছয় মাসে দেশে ৬১০টি রাজনৈতিক সহিংসতায় মৃত্যুবরণ করেছেন ৯২ জন। এসব ঘটনায় আহত ৪৫৩৫ এবং গুলিবিদ্ধ হয়েছেন ১২০ জন। এছাড়া, এ সহিংসতার ঘটনায় ৩৩৪৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলাবাহিনী ও রাজনৈতিক দল কর্তৃক ২৭টি সমাবেশে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৪০জন আহত হয়েছেন। ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়া, ছয় মাসে- সীমান্তে বিএসএফের গুলিতে ১৪জন নিহত, ২১ জন আহত এবং ২৭ জন গ্রেফতার হয়েছেন। সাংবাদিক নির্যাতনের ৩৭৭টি ঘটনায় আহত ১২২ এবং গ্রেফতার হয়েছেন ১০ জন। সংখ্যালঘুদের পরিবার, উপাসনালয় এবং বাড়িঘরে ১৫ টি হামলার ঘটনায় আহত হয়েছেন ২১ জন। শ্রমিক নির্যাতনে ২০৮ ঘটনায় নিহত ৪৭ ও আহত হয়েছেন ৭৩২ জন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9