শিগগির ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

০৪ জুন ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০১:৪৭ AM
আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস © সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিগগিরই ছোট আকারে তা চালু হবে বলে। এমনটা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ তিনি এ কথা জানান।

করিডোরের বিষয়ে গোয়েন লুইস বলেছেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন : আ.লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন, এমন ঘোষণা দেননি সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ‍্যোগকে জাতিসংঘ সমর্থন করে জানিয়ে তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়। এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ।

গোয়েন লুইসের প্রত্যাশা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে তাদের এ উদ‍্যোগ। ঐক‍মত্য কমিশনের কাজে জাতিসংঘ সন্তুষ্ট বলেও জানান তিনি। সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতিসংঘের এ কর্মকর্তা।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950