গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে হাজির নারী

১৫ মে ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
বাছুর কোলে আদালতে হাজির নারী

বাছুর কোলে আদালতে হাজির নারী © টিডিসি

ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। গাভী হারিয়ে মায়ের দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে এক মাস বয়সী বাছুরটি। পরে বাছুরটিকে কোলে করে বৃহস্পতিবার (১৫ মে) ঝালকাঠি আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী নারী নারগিস আক্তার।

নারগিস রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্বামী আবু বকর একজন আওয়ামী লীগ নেতা এবং তিনি গত বছরের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে সংসার চালাতে নারগিস গার্মেন্টসে চাকরি নেন এবং সঞ্চিত অর্থে সম্প্রতি একটি দুধেল গাভী কেনেন। গাভীর একটি এক মাস বয়সী বাছুরও রয়েছে।

নারগিসের অভিযোগ, রাজাপুরের স্থানীয় বিএনপি ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. বেলাল খান তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনার কথা বলে বুধবার (১৪ মে) সকালে গাভীটি জোরপূর্বক নিয়ে যান। গাভী ছাড়া থাকায় বাছুরটি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় কোলে বাছুর নিয়ে ঝালকাঠি আদালতের দ্বারস্থ হন নারগিস। আদালত প্রাঙ্গণে বসে বাছুরটিকে বোতলে দুধ খাওয়াতেও দেখা যায় তাকে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বেলাল খান বলেন, “৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আবু বকরকে ২০ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পাওয়ায় গাভীটি নিয়ে গেছি।”

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। পরে নারগিসকে গাভী ও বাছুর একত্র করার জন্য বেলাল খানের বাড়িতে পাঠানো হয়।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬