মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর, আজও থামেনি নিহত ৪৫ জনের স্বজনদের কান্না

১১ জুলাই ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০১:৫৮ AM
স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’

স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ © টিডিসি

আজ ১১ জুলাই, মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর। ২০১১ সালের এই দিনে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৪৫ জন। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলপড়ুয়া শিক্ষার্থী। সেদিনের সেই শোকাবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় এলাকাবাসী ও স্বজনদের। 

২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন, আবুতোরাব ফাজিল মাদরাসার দুইজন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের দুইজন শিক্ষার্থী নিহত হয়। এছাড়া এক অভিভাবক, দুইজন ফুটবলপ্রেমী যুবকসহ ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।

নিহত শিক্ষার্থীদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।

প্রতিবছর জুলাইয়ের ১১ তারিখ আসলে মিরসরাইয়ের মানুষের চোখে ভাসে সেদিনের ভয়াল দৃশ্য, এঘটনা আজও কাঁদায় পরিবার, স্বজন ও প্রতিবেশীদের। সন্তান হারানোর ১৪ বছর পরও ভুলতে পারেননি তারা।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9