ডামট্রাকের চাপায় পল্লী বিদ্যুৎতের শ্রমিক নিহত, আহত ১

০৪ জুলাই ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ PM
মর্গ

মর্গ © টিডিসি

ফেনীর সোনাগাজী সড়কে ডামট্রাকের চাপায় পল্লী বিদ্যুৎতের ঠিকাদারি প্রতিষ্ঠানের উজ্জ্বল মিয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হানিফ (২৩) নামে আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার (৪ জুলাই) ধলিয়া এলাকার উকিল বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া গাইবান্ধার কচুয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং আহত মো. হানিফ একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎতের আওতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে ১১ জনের একটি শ্রমিক দল খুঁটি বসানোর কাজ করছিল। খুঁটি নামিয়ে স্থাপন প্রক্রিয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন উজ্জ্বল ও হানিফ। এ সময় সোনাগাজীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ডামট্রাক তাদের চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়। পথেই চৌদ্দগ্রামে পৌঁছালে উজ্জ্বল মিয়ার মৃত্যু হয়। পরে তার মরদেহ ফের ফেনী জেনারেল হাসপাতালে এনে মর্গে পাঠানো হয়।

নিহত উজ্জ্বলের ভাতিজা নয়ন বলেন, আমরা গাড়ি থেকে নামার পরপরই হঠাৎ একটা ট্রাক আমাদের দিকে উঠে আসে। সবাই দৌড়ে সরে গেলেও কাকা ও হানিফ সরে যেতে পারেনি।

ঠিকাদার আশিক বলেন, শ্রমিকেরা খুঁটি বসানোর কাজ করছিলেন। ঠেলাগাড়ি থেকে খুঁটি নামিয়ে আরেকটি খুঁটি বাঁধার সময় ট্রাকটি এসে তাদের চাপা দেয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: ফেনী
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9