মণিপুরে সেনা অভিযান, নিহত ১০ বিচ্ছিন্নতাবাদী

১৫ মে ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৪:৪৯ PM
মণিপুরে সেনা অভিযান

মণিপুরে সেনা অভিযান © সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের চান্দেল জেলায় দেশটির আধা-সামরিক বাহিনী আসাম রাইফেলসের (এআর) অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। 

বুধবার (১৪ মে) থেকে চান্দেল জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স (সাবেক টুইটার)-এ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেংজয় এলাকার নিউ সামতাল গ্রামে অভিযান চালানো হয়। এতে ১০ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

মণিপুরে গত দেড় বছর ধরে চলা জাতিগত সংঘাতের মধ্যেই এই অভিযান চালানো হচ্ছে। ২০২৩ সালের ৪ মে মণিপুর হাইকোর্ট রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই জনগোষ্ঠীকে তপশিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিলে উচ্চ আদালতের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদে ফুঁসে ওঠে রাজ্যটির বৃহত্তম সংখ্যালঘু ও খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকি। এরপর থেকেই রাজ্যে সহিংসতা শুরু হয়। 

এই সহিংসতায় এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংঘাতের সুযোগে কুকি ও জো জাতির বিদ্রোহী গোষ্ঠীগুলো আরও সক্রিয় হয়ে ওঠে।

রাজ্যে দীর্ঘদিন ধরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থাকলেও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় প্রশাসন। অবশেষে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন এবং চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্…
  • ১৩ আগস্ট ২০২৬
নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১৩ আগস্ট ২০২৬
মেহেরুল্লাহনগর স্টেশনে সব ট্রেনের স্টপেজ চেয়ে রেল কর্তৃপক্ষ…
  • ১৩ আগস্ট ২০২৬
পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬