মেক্সিকোতে ট্রাক-বাস-ভ্যান সংঘর্ষ, নিহত ২১

১৫ মে ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১২:০৪ PM
সড়ক দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনা © সংগৃহীত

মেক্সিকোর ওসাকা এবং পিউবলা রাজ্য সংযোগকারী হাইওয়েতে ট্রাক-বাস-ভ্যান সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (১৪ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে ঘটনাস্থলে ১৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যায়। বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

মেক্সিকান সংবাদমাদ্যম লা জর্নাদার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে আরও বলা হয়। 

মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। গত মার্চে ওসাকাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে ১১ জন নিহত হয়। এছাড়া ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়।

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950