রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

২৭ জুন ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
রাফসান রাব্বি

রাফসান রাব্বি © সংগৃহীত

রাজশাহী মহানগরীর মেহেরচাঁদি ফ্লাইওভার-সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থান জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা একটার এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম রাফসান রাব্বি (১৫)। সে রাজশাহী অগ্রণী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবার নাম শফিকুল ইসলাম। 

স্থানীয় লোকজন জানান, রাফসান বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাফসানের পরিবার উপড়ভদ্রা বাবুল তেল পাম্পের পেছনে বসবাস করতেন। রাফসান তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬