নিখোঁজ কৃষিবিদ শহীদুলের লাশ উদ্ধার, সুষ্ঠু তদন্তের দাবিতে মহিপুরে মানববন্ধন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
মহিপুরের খাপড়াভাঙ্গা সেতুতে এলাকাবাসীর মানববন্ধন

মহিপুরের খাপড়াভাঙ্গা সেতুতে এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

নিখোঁজের পর কৃষিবিদ মো. শহীদুল ইসলামের মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহিপুরের খাপড়াভাঙ্গা সেতুর ওপর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নিহতের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে শহীদুলের বাবা আলহাজ মো. মতিউর রহমান বলেন, ‘আমার ছেলে একজন মেধাবী কৃষিবিদ ছিল। তার কোনো শত্রু ছিল না। এভাবে নিখোঁজ হয়ে পরে লাশ পাওয়া—এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমি আমার সন্তানের হত্যার সঠিক বিচার চাই।’

এ সময় আরও বক্তব্য রাখেন মহিপুর এসআরওএসবি সমিতি লিমিটেডের সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ খান, যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হাওলাদার, ইসলামী আন্দোলনের থানা সেক্রেটারি হাফেজ মো. মিল্লাত, জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি মো. তোফাজ্জেল হোসাইন সিপাহী ও কমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইয়ুম তানিম প্রমুখ।

বক্তারা বলেন, একজন কৃষিবিদকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং এটি দেশের মেধা ও গবেষণা অগ্রযাত্রার জন্য ভয়াবহ বার্তা বহন করে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহতের বাবা মো. মতিউর রহমান শিবচর হাইওয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘কৃষিবিদ শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. শহীদুল ইসলাম গত ২১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বরিশালে আসার পথে নিখোঁজ হন। পরবর্তী সময়ে ২৩ জানুয়ারি মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। বরিশালে বসবাস করলেও তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানা সদরের সেরাজপুর গ্রামে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9