মিরসরাইয়ে ট্রাকভর্তি চোরাই রড জব্দ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ PM
জব্দ করা ট্রাকভর্তি চোরাই রড

জব্দ করা ট্রাকভর্তি চোরাই রড © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের ট্রাকভর্তি চোরাই রড জব্দ করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ এলাকায় হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে এসব চোরাই রড উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রড ও ফার্নিচারবাহী গাড়ির চালকদের সঙ্গে আঁতাত করে পণ্য চুরি করে আসছিল। রাতের আঁধারে গাড়ি থেকে রড নামিয়ে নির্ধারিত স্থানে মজুত করে পরে তা বিক্রি করা হতো।

শনিবার রাতে একটি ট্রাক থেকে রড নামানোর সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকবোঝাই বিপুল পরিমাণ রড, একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের ফার্নিচার মালামাল জব্দ করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী বলেন, জব্দ করা মালামাল জোরারগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬