গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে তাহসিন আহমেদ ফারহা (১৯) নামে এক গর্ভবতী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কলেজপাড়া এলাকায় ফারহার পিতার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারহা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা মো. শামীম মিয়ার মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মাত্র তিন মাস আগে মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে মো. মতিন মিয়ার সঙ্গে তার বিবাহ হয়। ফারহা প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার রাতে স্বামী মতিন মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর ফারহা বাবার বাড়িতে চলে আসেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহ উদ্ধার করেন।

ধাতুরপহেলা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর মিয়া জানান, ঘটনার দিন সকালে ফারহার স্বামী মতিন মিয়াকে তার স্ত্রীর অসুস্থতার কথা বলে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। এ সময় উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬