রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার আবদুল হাকিমের ছেলে। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে দ্বীন ইসলাম হতাশাগ্রস্ত ছিলেন এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি তেজগাঁও কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ আজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬