‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মিঠামইন উপজেলায় হাওরের সেচ প্রকল্পের ড্রেন থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মতি মিয়া।  তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া-শিয়ারা গ্রামের তুতি মিয়ার ছেলে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ভোরে উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষকরা জমিতে যাওয়ার পথে দুর্গাপুর চরের কান্দা সেচ ড্রেনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতি মিয়া সম্প্রতি মিঠামইন হিমজুরী নদীর হাওর রক্ষা ও উন্নয়ন বাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত ইয়াকুব মিয়ার এস্কোভেটরের পাহারাদার হিসেবে নিযুক্ত ছিলেন। গত শুক্রবার রাতেও তিনি নিয়মিত পাহারা দিতে যান, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।

‎মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং পুলিশ তৎপরভাবে নজরদারি চালাচ্ছে। অভিযোগ প্রাপ্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950