টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নাগু মাছ, ২০ লাখ টাকায় বিক্রি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM
জালে ধরা পড়া নাগু মাছ

জালে ধরা পড়া নাগু মাছ © সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে সাগরে এক বোটের জালে প্রায় দেড়শ মণ নাগু মাছ ধরা পড়েছে। মাছগুলো পাইকারি ও খুচরা বাজারে ২০ লাখ টাকায় বিক্রি করা হয়। ছালেহ আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন বোটে ওই মাছগুলো ধরা পড়ে

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটে মাছগুলো পাইকারি ও খুচরা দামে বিক্রি করতে দেখা যায়। ।

বোটের মাঝি রহমত উল্লাহ জানান, গত ২৭ জানুয়ারি কায়ুকখালী ঘাট থেকে মাঝিমাল্লা সহ সাগরে মাছ ধরতে যায়। শনিবার সকালে সেন্টমার্টিনের অদূরে মাছের একটি বড় ঝাঁক দেখে সাগরে জাল ফেলা হয়৷ আল্লাহর জালে বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে। সন্ধ্যার দিকে মাছভর্তি বোটটি ফিশারি ঘাটে এসে নোঙর করে।

বোটের মালিক ছালেহ আহমেদ জানান, জালে ধরা পড়া মাছগুলো স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। মণ প্রতি ২০ হাজার টাকার কম-বেশি দরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটের দায়িত্বরত সৈয়দ আলম জানান, নিলামের সময় বোটে মোট ১১২ মণ নাগু মাছ পাওয়া গেছে। সেখান থেকে বিভিন্ন মাধ্যমে মাছগুলো খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয়।

বলাবাহুল্য, বঙ্গোপসাগরের মৎস্য এখানকার মানুষের শুধু অর্থনৈতিক স্বস্তি এনে দেয়নি, বরং উপকূলীয় অঞ্চলের মৎস্য খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬