মিরসরাই পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২৩ জুন ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২২ PM
সড়ক দুর্ঘটনায় নিহত প্রদীপ কুমার দে ও হাবিব উল্লাহ

সড়ক দুর্ঘটনায় নিহত প্রদীপ কুমার দে ও হাবিব উল্লাহ © টিডিসি ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। এর আগে রবিবার রাত ১২টায় মহাসড়কের জামালের দোকান এলাকায় দুর্ঘটনা কবলিত তেলের ভাউচারে গাড়ির নীচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন। হাবিব উল্লাহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল (রবিবার) বিকেলে মহাসড়কের জামালের দোকান এলাকায় রাস্তার সংস্কার কাজে থাকা রোলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। এসময় তেলের ট্যাঙ্কারে ইঞ্জিনে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তেলের ট্যাঙ্কারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর ট্যাঙ্কার চালক পালিয়ে যায়। তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিলো। পরবর্তীতে দীর্ঘ ৯ ঘন্টা পর রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম থেকে ক্রেন দিয়ে ট্যাঙ্কার তোলা হলে নীচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে রোলার চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। 

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রবিবার রাতে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেনে তেলের ট্যাঙ্কারর নীচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হাবিবের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, সোমবার সকালে বারইয়ারহাট পৌর সদরে মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9