তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শোকজ

২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শোকজ খেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির আব্দুল্লাহ চৌধুরী।

গত ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে নির্বাচনি সমাবেশে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজাকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে বিতর্কেও সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় অফিসে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950