হাসনাত আব্দুল্লাহ

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে পারি না’

২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ AM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত ও সম্পাদিত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এদিন, শেরপুরে এক জামায়াত নেতা বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর,একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।

তিনি বলেন, এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে, তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।

অভিযোগ জানিয়ে তিনি বলেন, গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হত না।

সবশেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন, বলছেন আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?

 

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9