ফেলে রাখা হলো খালের ধারে, ১৮ দিন লড়ে হার মানল নবজাতক

১৭ জুন ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৬:৪৮ AM
খালের ধারে ফেলে রাখা হয়েছিল এই নবজাতককে

খালের ধারে ফেলে রাখা হয়েছিল এই নবজাতককে © টিডিসি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের একটি খালের ধারে ফেলে রাখা সেই নবজাতক শেষ পর্যন্ত বাঁচানো গেল না। চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ (১৭ জুন) মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছে সে।

জানা গেছে, গত ৩১ মে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত এক ব্যক্তি নবজাতক ছেলেটিকে পূর্ব মায়ানী গ্রামের একটি খালের পাড়ে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দেন লালন-পালনের জন্য। 

পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা শিশুটিকে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসকের নির্দেশে নবজাতকটিকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শারীরিকভাবে নবজাতকটি ছিল অপরিণত ও স্বাভাবিকের চেয়ে কম ওজনের। তাই জন্মের পর থেকেই তাকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU)। তবে দীর্ঘ ১৮ দিন চিকিৎসার পরও শেষ রক্ষা হলো নবজাতকের।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার জন্মের পর থেকেই ওজন কম ছিল এবং শারীরিকভাবে সে ছিল অপরিপক্ব। এসব কারণেই তার বিভিন্ন জটিলতা দেখা দেয়।’

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9