কবি নজরুল কলেজের গেটে কাগজে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

১৫ মে ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১০:০১ AM
নবজাতক শিশু

নবজাতক শিশু © প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে সরকারি কবি নজরুল কলেজের প্রধান ফটকের সামনে থেকে কাগজে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে কলেজ গেটের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, কাগজে মোড়ানো ওই প্যাকেটের ভেতরে রয়েছে এক অপরিপক্ব নবজাতকের মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সূত্রাপুর থানা পুলিশ।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে কাগজে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অপরিপক্ব নবজাতক ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি নিছকই নৈতিক অবক্ষয়ের ফল। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অভাব থেকেই সমাজে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চিয়া সিড খাওয়ার আগে জেনে নিন এসব তথ্য
  • ০২ সেপ্টেম্বর ২০২৬