অভয়নগরে ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

০৪ জুন ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫০ PM
যশোরের মানচিত্র

যশোরের মানচিত্র © সংগৃহীত

যশোর অভয়নগরে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্সে নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং সিভিল সার্জনের নির্দেশে গতকাল মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান আজাদ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার জসীম উদ্দীনকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস:) ডাক্তার দিদার-এ ইলাহী ইমু। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ ছাত্রের মৃত্যু, আহত এক ছাত্র

অভিযোগপত্র অনুযায়ী, ভুল চিকিৎসাসহ অবহেলার কারণে তাদের নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। সে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার তার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না। আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোনো গাফিলতি করিনি।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান আজাদ বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে মৃত নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন নামে এক মহিলা লিখিত অভিযোগ সিভিল সার্জন অফিসে জমা দেন।

 

ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬