ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১০ মে ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০১:১৮ AM
নাহিয়ান হোসেন

নাহিয়ান হোসেন © টিডিসি

সিলেটে ঘুড়ি ওড়াতে বাসার ছাদ থেকে পড়ে নাহিয়ান হোসেন (১২) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর যতরপুরে এ ঘটনা ঘটে। 

শনিবার (১০ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন  সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম 

জানা গেছে, নাহিয়ান নগরীর  যতরপুরের (নবপুষ্প -১২৩) নং বাসার বাসিন্দা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছোট ছেলে। সে নগরীর স্কলারস হোম স্কুলের শিবগঞ্জ শাখার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নাহিয়ান ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে  সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তারা অবগত আছেন। তবে নিহতের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মৃত্যু
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬