রামুতে বাস-ক্যাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

১৬ জুন ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:৩৭ AM
 দুর্ঘটনায় পূরবী বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়

দুর্ঘটনায় পূরবী বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায় © সংগৃহীত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

আজ সোমবার (১৬ জুন) সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের পিএমখালী এলাকার ব্যবসায়ী হাবিবুব উল্লাহ ও তার ১০ বছরের শিশু সন্তান মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

আরও পড়ুন: কমিটিতেই আটকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ-সংস্কার

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। নিহত ব্যক্তিরা সবাই বাসটির যাত্রী। 

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে কাভার্ড ভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে।  নিহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬