ঔষধ মনে করে বিষ পান, বৃদ্ধার মৃত্যু

১৫ জুন ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১১:৪৮ AM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঔষধ মনে করে বিষ পান করেন এক বৃদ্ধা। এতে ফুলেছা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের  চিকনী আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফুলেছা খাতুন চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী। 

আরও পড়ুন: করোনা-ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা মাউশির

পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধার ঘরে ছিল পোকামাকড় মারার বিষ। এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ ফুলেছা খাতুন। পরে আজ দুপুরের দিকে ঔষধ মনে করে বিষ খেয়ে ফেলেন তিনি। এতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, বিষকে ঔষধ মনে করে খেয়ে ফেলেন ফুলেছা খাতুন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬