খোয়াই নদ থেকে হাত-পা বাঁধা মাদ্রাসাছাত্র উদ্ধার

১৫ জুন ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩৩ AM
উদ্ধার হওয়া সিয়াম আহমেদ

উদ্ধার হওয়া সিয়াম আহমেদ © টিডিসি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুরিয়া এলাকায় খোয়াই নদের ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

উদ্ধার হওয়া ছাত্রের নাম সিয়াম আহমেদ (১৫)। সে চুনারুঘাট পৌরসভার বরাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নদীর পাশে ঝোপের মধ্যে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উদ্ধার করেন। পরবর্তী সময়ে তার শ্বাস-প্রশ্বাস চলমান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে রাতেই কিছুটা সুস্থ হলে সিয়ামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: যেসব কারণে ইরানের নিশানায় ইসরায়েলের হাইফা শহর

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কীভাবে এবং কেন সে এমন অবস্থায় সেখানে পড়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সিয়াম জানিয়েছে, সে কাউকে চিনতে পারেনি।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি অপহরণ, নির্যাতন না অন্য কিছু, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9