হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

০৯ জুন ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৮:১৪ AM
হবিগঞ্জ মডেল থানা

হবিগঞ্জ মডেল থানা © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে জমি চাষ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাজিরা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাজিরা গ্রামের আওয়াল মেম্বার ও হোসেন আলীর বংশধরদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষে গুরুতর আহত হন আলী আহম্মদ (৩৮)। তাকে তাৎক্ষণিকভাবে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান। নিহত আলী আহম্মদ জাজিরা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।

ট্যাগ: হবিগঞ্জ
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬