সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন

১৫ জুন ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:০৮ PM
সাবেক সেনাসদস্যের মৃত্যুতে বাসে আগুন

সাবেক সেনাসদস্যের মৃত্যুতে বাসে আগুন © টিডিসি ফটো

শেরপুর সদরে বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য  নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আজ রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মজনু মিয়া (৫০)। তিনি সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার দিকে যাচ্ছিলেন। এ সময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শাম্মী ডিলাক্স’ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ফুটপাত দখল করে মৎস্যঘেরের বাঁধ নির্মাণ 

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, ‘আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে, এখন এই সংসারটা কীভাবে চলবে। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের বাধা দেয়। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সেই সঙ্গে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোনো ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬