কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসর, গ্রেপ্তার ৫

১৫ জুন ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৩:২৬ PM
৫ জনকে আটক করে মহিপুর থানা পুলিশ

৫ জনকে আটক করে মহিপুর থানা পুলিশ © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটার আবাসিক হোটেল ‘সুপারস্টার’ থেকে তাদেরকে আটক করে মহিপুর থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার, কলাপাড়ার রহমতপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে লিটন, একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুদ এবং আলিপুর গ্রামের মৃত সোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার।

অভিযানের সময় কুয়াকাটার মৃত আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: সচিবালয় অভিমুখে যাত্রায় নিবন্ধনধারী শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেল সুপারস্টারে গোপনে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ৬২ হাজার ৫২ টাকা এবং একটি রঙিন ‘আলফা ডন’ তাসের সেট জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করি। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।’

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬