কক্সবাজারে হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক

১৫ জুন ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৩:২৬ PM
আটক কয়েকজন

আটক কয়েকজন © টিডিসি

কক্সবাজারে কটেজ জোন থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

আটকের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক তরুণ-তরুণীদের মধ্যে ৩৮ জন তরুণ ১০ জন তরুণী রয়েছেন।

আরও পড়ুন: এনটিআরসিএর সামনে ১৮তম শিক্ষক নিবন্ধনে ফলবঞ্চিতদের অবস্থান

ওসি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ আসছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ তরুণ ও ১০ তরুণীকে আটক করা হয়। তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও বাইরের কিছু তরুণ-তরুণী আছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি।

এদিকে জেলা পুলিশের এমন অভিযানে লাইট হাউস এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950