কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন পর্যটক দম্পতি

২০ মে ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
প্যারাসেইলিং

প্যারাসেইলিং © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে কলাতলির দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুপুরে দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে গিয়ে দুইজন পর্যটক আহত হন। আমরা ভিডিওর মাধ্যমে বিষয়টির সত্যতা পেয়েছি। তবে এখন পর্যন্ত আহত পর্যটকদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।’

এই প্যারাসেইলিং মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্যারাসেইলিং প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং করতে আসেন। এ সময় একসঙ্গে দুইজনকে তুলে নেন। এ সময় ছিটকে সমুদ্র পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর চিকিৎসার কথা বলে তাদের কোথায় নিয়ে যায় সেটা আর জানি না।’

আরও পড়ুন: সাম্যের স্মৃতি সংরক্ষণে ঢাবিতে ভাস্কর্য স্থাপন

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬