কক্সবাজারে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

২৭ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:৫৫ AM
সাইফুল ইসলাম ও দুর্ঘটনাকবলিত যানবাহন

সাইফুল ইসলাম ও দুর্ঘটনাকবলিত যানবাহন © সংগৃহীত

কক্সবাজার রামু উপজেলায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বেলা আড়াইটায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

তিনি বলেন, নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল খন্দকার পাড়া গ্রামেন ওমর ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় একটি মোটরসাইকেল চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম।

দুর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9