উত্তাল সাগরেও থেমে নেই পর্যটক, কক্সবাজারে ভিড়

৩০ মে ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
সৈকতে পর্যটকের ভিড়

সৈকতে পর্যটকের ভিড় © টিডিসি ফটো

নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও বঙ্গোপসাগরের প্রভাবে উপকূলজুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। শুক্রবার (৩০ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। সাগরে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচু জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে, সৈকত তীরজুড়ে বিরাজ করছে উত্তাল অবস্থা।

এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন উৎসুক পর্যটকরা। কেউ কেউ উত্তাল ঢেউয়ের মাঝে নামতেও দ্বিধা করছেন না। লাইফগার্ড কর্মীরা বারবার নিষেধ করলেও তাদের থামানো যাচ্ছে না। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা গেছে মানুষের ভিড়, অনেকে গোসল করতেও নেমেছেন। এই পরিস্থিতিতে সৈকতের নিরাপত্তায় কাজ করছেন সী সেইফ লাইফগার্ডের কর্মীরা।

পর্যটক ইখতিয়ার উদ্দিন জানান, বেড়াতে এলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সময়টা ভালো যাচ্ছে না। তবুও নির্ধারিত সময়েই ফিরতে হবে বলে পরিবারের সবাইকে নিয়ে গোসল করে নিচ্ছেন। আরেক পর্যটক জুনাইদ ইকবাল বলেন, নিম্নচাপের কারণে উত্তাল সাগর দেখতে এসেছেন বন্ধুবান্ধব নিয়ে, তবে এখন সাগরে নামা মোটেও নিরাপদ নয় বলে মত দেন তিনি।

বৈরী আবহাওয়ার কারণে টং দোকান, বিচ বাইক ও মৌসুমি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। দোকানি আমীর হামজা বলেন, চারদিন ধরে আবহাওয়ার কারণে দোকান খুলতে পারছেন না ঠিকমতো। পর্যটকের সংখ্যাও কম, আয়-রোজগার বন্ধ। 

বিচ বাইকচালক আমির উদ্দিন জানান, কেউ বাইকে উঠছে না, ফলে তেলের খরচ উঠছে না।

আরও পড়ুন: সীমান্তে লাইট বন্ধ করে ড্রেন নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, সৈকতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। কিন্তু অনেকেই সতর্কতা মানছেন না। যারা পানিতে নামছেন, তাদের উপর বাড়তি নজর রাখা হচ্ছে। তবে নিজের সুরক্ষার দায়িত্ব আগে নিজেকেই নিতে হবে।

ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬