ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪ জুন ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল © সংগৃহীত

ভারতে পালানোর সময় পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেফতার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন  পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম।

গ্রেফতার মো: নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এ ছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।

ওসি মো: রবিউল ইসলাম বলেন, "নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬