‘ঘুমিয়ে’ গেলেন চালক, বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১১ জুন ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপরে উঠে সড়কে উল্টে যায়

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপরে উঠে সড়কে উল্টে যায় © টিডিসি

ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন: জবির সব ইউনিটে কোটার সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

তিনি আরও বলেন, চলন্ত অবস্থায় বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬