ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

০৩ জুন ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আমজাদ হোসেন (৫০), তার ছেলে রাতুল মণ্ডল (২৪) ও অতুল মণ্ডল (১৪)।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বাসাইলে ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬