বিএনপির মিছিলে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

২৪ মে ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৭:৪৮ AM
গ্রেপ্তার যুবলীগ নেতা সিরাজ ফরহাদ

গ্রেপ্তার যুবলীগ নেতা সিরাজ ফরহাদ © টিডিসি ছবি

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ।

গ্রেপ্তারকৃত সিরাজ ফরহাদ(৩৫) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের ছৈয়দ নুরের পুত্র ও ইউনিয়ন যুবলীগ নেতা। বিষয়টি আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন নিশ্চিত করে ।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুসারী। তার বিরুদ্ধে সরেঙ্গা গ্রামের একাধিক মানুষের বিভিন্ন কৌশলে জায়গা দখল, প্রতারণার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে তার দাপটে অতিষ্ঠ হয়ে গেছে স্থানীয় মানুষরা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির মিছিলে হামলা মামলার সন্দিগ্ধ আসামি।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬