দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর্থদন্ড

১৮ আগস্ট ২০২৬, ০৪:১৪ PM
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মেইন বাসস্ট্যান্ড এলাকায় দুটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝিনাইদহ জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রোযা সুইটস এন্ড হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনহীন রং ব্যবহার, নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং চুইঝালে ফাংগাসের উপস্থিতিসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। একই সঙ্গে রং ব্যবহার করা খাদ্যপণ্য ও হাইড্রোজ ব্যবহৃত জিলাপি ধ্বংস করা হয়।

পরে পার্শ্ববর্তী রায় সুইটস এন্ড হোটেলে অভিযান চালিয়ে বাজার থেকে প্রত্যাহারকৃত কেওড়া জল ব্যবহার করতে দেখা যায়। এছাড়া অপরিচ্ছন্ন মেঝেতে মাংস কাটা এবং কালিযুক্ত কাগজ ব্যবহারের বিষয়টিও নজরে আসে। দই সংরক্ষণের ক্ষেত্রে তারিখ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

আরও দেখুন: ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝিনাইদহ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুপন সরকার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের, কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর, উভয় প্রতিষ্ঠানের সহায়ক স্টাফ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, ‘খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিযানে যেসব অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9