হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল

০৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM
র‍্যাব-৬-এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান

র‍্যাব-৬-এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান © টিডিসি ফটো

যশোরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় বুধবার বিকেলে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট না থাকলে এবং যানবাহনের বৈধ ফিটনেস সনদ না থাকলে কোনোভাবেই জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।

র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে পাম্প মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করে তেল বিক্রি করলে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে একটি ট্রাক থামিয়ে ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়া গেলেও, চালকের প্রয়োজনীয় কাগজপত্র থাকায় প্রাথমিক অবস্থায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চালকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও নির্দেশনামূলক পোস্টার লাগানো হয়েছে।

র‍্যাব-৬-এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জ্বালানি খাতের অনিয়ম বন্ধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এই কঠোর তদারকির ফলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬