বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুতেরর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

০৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার (ইনসেচে গ্যাস সিলিন্ডার)

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার (ইনসেচে গ্যাস সিলিন্ডার) © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল গোপালগঞ্জের পিএম এন্টার প্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাটগাতী ইউনিয়নের চৌড়ঙ্গি এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুতের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপনন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে ডিজেল তেল মজুদ করা অপরাধ। তাই তাদের ৩০ জরিমানা টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬