মিষ্টির উপকরণে মরা তেলাপোকা, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মিষ্টির দোকানের অভিযান

মিষ্টির দোকানের অভিযান © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অভিযোগে ক্লাসিকাল সুইটস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সি পাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন অভিযানটি পরিচালনা করেন।

এ সময় ক্লাসিকাল সুইটস নামে ওই মিষ্টি তৈরির কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্ন সরঞ্জাম ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মিষ্টি তৈরির উপাদানে মরা তেলাপোকা পড়ে থাকতে দেখা যায়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পরিবেশে খাদ্য উৎপাদন করা শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬