জাটকা নিধনবিরোধী অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস

৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ PM
দণ্ডপ্রাপ্ত তিন জেলে

দণ্ডপ্রাপ্ত তিন জেলে © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে জাটকা (ইলিশের পোনা) নিধনবিরোধী অভিযানে তিন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে চারটি নিষিদ্ধ বেহুন্দি (রাক্ষুসে) জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বাদুরতলা এলাকায় এ অভিযান চালিয়ে আটক করে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।  

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ বেহুন্দি জাল দিয়ে ইলিশের পোনা নিধনের সময় জেলেদের হাতেনাতে আটক করা হয়। এ সময় চারটি অবৈধ জাল জব্দ করা হয় এবং এক বিক্রেতাকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ২(৬) অনুযায়ী নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের সাহেব আলী সিকদারের ছেলে মো. আক্কাস সিকদারকে (৪০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজন একই এলাকার মৃত জয়নাল হাওলাদারের ছেলে মো. নিজাম হাওলাদার (৫০) ও রাজাপুর উপজেলার পূর্ব ইন্দোপাশা এলাকার মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলামকে (১৯) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে জব্দ করা বেহুন্দি জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, নদীতে ইলিশসহ জলজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬