২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

০২ মে ২০২৬, ০৮:১৩ AM
সজিব বেপারী

সজিব বেপারী © সংগৃহীত

কক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য জড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০ হাজার ইয়াবা বড়িসহ এপিবিএনে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি রামু ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহজনক আচরণের কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আটক কনস্টেবল সজিব বেপারী আগের দিন ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬