নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

০২ মে ২০২৬, ০৯:৫২ AM
আটক রবিউল ইসলাম (মাঝখানে)

আটক রবিউল ইসলাম (মাঝখানে) © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯০০টি ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে তাকে শাহাপুর এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রবিউল ইসলাম চানগাঁও শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ৯০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। তাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬