ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৮ আগস্ট ২০২৬, ০৩:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ও কলেজে জমা দিতে পারবেন। এরপর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে। ২ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড কিংবা সোনালী সেবার মাধ্যমে টাকা জমাসহ ফরম পূরণসংক্রান্ত কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করতে পারবে।

আরও দেখুন: ঘুমের ব্যাঘাত করায় ১৪ দিন বয়সী নবজাতককে হত্যা করল মা

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া, ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬