ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ২০ সেপ্টেম্বর

১৮ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষ পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষার সময়কাল নির্ধারিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেছে।

২০ সেপ্টেম্বর ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের ১ম ও ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ পরীক্ষা হবে ১৯ অক্টোবর।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন: রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে মারামারির ঘটনায় এবার আম্মারের মামলা

পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্যের জন্য পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে—বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950